×

জাতীয়

রাজধানীতে ডগ স্কোয়াড মোতায়েন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮ পিএম

রাজধানীতে ডগ স্কোয়াড মোতায়েন

ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও থার্টিফার্স্ট নাইট ঘিরে রাজধানী ঢাকার নাগরিকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে ডগ স্কোয়াড মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৩১ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে বিজিবি-২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম জানিয়েছেন, সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো নাশকতা বা অপতৎপরতা রোধে বিজিবি প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে রাজধানীর কমলাপুর ও তেজগাঁও রেলস্টেশন, আগারগাঁও ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে তল্লাশি অভিযান চালায় বিজিবির ডগ স্কোয়াড। এদিকে ইংরেজি নববর্ষের অনুষ্ঠান প্রকাশ্য স্থানে কোনো ধরনের সভা-জমায়েত বা উৎসব করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে ১২ দফা নির্দেশনা দিয়েছে ডিএমপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App