×

জাতীয়

চাঁদপুরে বন্দুকযুদ্ধে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০১৮, ১১:০৬ এএম

চাঁদপুরের পুরান বাজারে কথিত বন্দুকযুদ্ধে ইউনুস মিয়াজী (৩৫) নামের এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। একই সময় আহত হয়েছেন ৫ পুলিশ সদস্য। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পুরান বাজারের পূর্ব শ্রীরামদী এলাকার বালুর মাঠে এ ঘটনা ঘটে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উল্লাহ অলি দাবি করেন, মাদক চালানের খবর পেয়ে পূর্ব শ্রীরামদী এলাকার বালুর মাঠে যায় পুলিশের একটি দল। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা ও গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন ইউনুস। আহত অবস্থায় তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১০৩ পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, দুটি গুলি, চারটি কার্তুজের খোসা ও দেশি অস্ত্র উদ্ধার করে। ইউনুসের বিরুদ্ধে চাঁদপুরসহ বিভিন্ন থানায় আটটি মাদক মামলা রয়েছে বলে দাবি করেছেন ওসি। নিহত ইউনুস পুরান বাজারের মধ্য শ্রীরামদী এলাকার বাসিন্দা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App