×

জাতীয়

নির্বাচনী বাজেট নয়, এটা জনবান্ধব বাজেট : সেতুমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০১৮, ০৪:৩৬ পিএম

নির্বাচনী বাজেট নয়, এটা জনবান্ধব বাজেট : সেতুমন্ত্রী
প্রস্তাবিত বাজেটকে নির্বাচনের নয় বরং জনগণের বাজেট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, এই বাজেট আওয়ামী লীগের কোনো নির্বাচনী বাজেট নয়। এটা একটা জনবান্ধব বাজেট হিসেবে প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, আলোচনা-সমালোচনার পর বাজেটে কোনটা থাকবে, কোনটা থাকবে না সেটা দেখা যাবে। বড় বাজেট বড় চ্যালেঞ্জ; বড় চ্যালেঞ্জ অতিক্রম করার সৎ সাহস একমাত্র শেখ হাসিনার সরকারেরই রয়েছে। এ বাজেট বাস্তবায়ন সরকারের একটা চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App