×

জাতীয়

কানাডার গভর্নর জেনারেলের নৈশভোজে প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০১৮, ১২:৫৭ পিএম

কানাডার গভর্নর জেনারেলের নৈশভোজে প্রধানমন্ত্রী
কানাডার গভর্নর জেনারেল জুলি পেয়েটের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে কানাডায় যাওয়া বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন জুলি পেয়েট। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে। ইহসানুল করিম জানান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুক, হাইতির প্রেসিডেন্ট এবং ক্যারিবীয় দেশগুলোর সভাপতি জোভনিল মইসসহ অন্যদের সঙ্গে এসময় শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী এ এই মাহমুদ আলী এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এর আগে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় চারদিনের সরকারি সফরে কানাডা পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে এই অধিবেশনে যোগ দিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী শনিবার লা মানোয়া রিশেলো হোটেলে জি-৭ আউটরিচ লিডার্স প্রোগ্রামে যোগ দেবেন। এরপর রোববার সকালে তাঁর অবস্থানস্থল হোটেল শাতো ফ্রন্তেনাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন। কুইবেক থেকে শেখ হাসিনা রোববার টরন্টো পৌঁছবেন। সন্ধ্যায় হোটেল মেট্রোতে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময় করবেন। সোমবার তিনি হোটেল রিৎজ কার্লটনে মিয়ানমার বিষয়ক কানাডার বিশেষ দূত বব রির সঙ্গে বৈঠক করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App