×

জাতীয়

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৮, ১১:০২ এএম

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের কালিবাড়ি লেন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস এবং কনস্টেবল শামিম গুরুতর আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- শহরের কৃস্টপুর এলাকার মামুন মিয়ার ছেলে মো. রনি (৩০) ও শহরের বাঁশবাড়ি কলোনির সিরাজ আলীর ছেলে আনোয়ার হোসেন ওরফে আনার (৩৮)। নিহত দুইজনই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে এক হাজার ৭৫০ পিস ইয়াবা, তিনটি গুলির খোসা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহ জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কালিবাড়ি লেন এলাকায় পরিত্যক্ত একটি বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয়ের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে আসামিরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় রনি ও আনারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App