×

জাতীয়

রাজশাহীতে নিজ ঘরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৭, ০১:৩৭ পিএম

রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিজের ঘরে সন্ধ্যা খাতুন নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। সন্ধ্যা উপজেলার জয়পুর গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে। পুঠিয়ার জামিরা ডিগ্রি কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান ভুঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন । পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, রবিবার সকালে অনেক ডাকাডাকির পরও ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা সন্ধ্যার ঘরের দরজা ভাঙেন। এ সময় তারা দেখেন- ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সন্ধ্যার লাশ ঝুলছে। পরে এলাকার লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। ওসি আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাস্থলে পাঠানো পুলিশের দল থানায় ফিরলে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত ২০

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত ২০

ইয়াসিনের জানাজা শেষে আবারও মহাসড়কে ববি শিক্ষার্থীরা

ইয়াসিনের জানাজা শেষে আবারও মহাসড়কে ববি শিক্ষার্থীরা

মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১

মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App