×

জাতীয়

সারাদেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৭, ১০:৩২ এএম

সারাদেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০১৭-১৮) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সারাদেশে একযোগে শুরু হওয়া এ পরীক্ষা চলবে বেলা ১১ টা পর্যন্ত। এ বছর বছরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮২ হাজার ৭৮৮ শিক্ষার্থী আবেদন করেছেন। দেশে সরকারি ৩১টি মেডিকেল কলেজের মোট আসন সংখ্যা ৩ হাজার ৩১৮টি। স্বাস্থ্য অধিদফতরের অধীনে রাজধানীসহ সারা দেশের ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচেছ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবারের মতো এবারও পরীক্ষা কেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটর, ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা শুরুর ১০ মিনিট পর কাউকে কেন্দ্রে প্রবেশ না করতে দেয়ার সিদ্ধান্ত রয়েছে। আদালতের নির্দেশে এবার দ্বিতীয়বার ভর্তিচ্ছু পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App