×

জাতীয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস উল্টে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০১৮, ১১:৪৯ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস উল্টে নিহত ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস উল্টে আব্দুল মালেক রনি নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৫ জুন) ভোরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ছোলেয়মান মিয়ার ছেলে। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান জানান, রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী নাদের পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-রংপুর মহসড়কের কালিতলা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App