×

জাতীয়

ইউনেস্কোর অধিবেশনে যোগ দিতে ফ্রান্স গেলেন শিক্ষামন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৭, ০৪:০৯ পিএম

ইউনেস্কোর সাধারণ অধিবেশনে যোগ দিতে ফ্রান্স গেছেন শিক্ষামন্ত্রী ও ইউনেস্কোর ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান জানিয়েছেন, গতরাতে মন্ত্রী ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শিক্ষামন্ত্রী আগামীকাল সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ৩৯তম সাধারণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। তিনি ৩১ অক্টোবর লিডার্স ফোরামে জেনারেল পলিসি ডিবেটে অংশ নিবেন। এ ছাড়া শিক্ষামন্ত্রী ই-নাইন মন্ত্রী পর্যায়ের সভায় সভাপতিত্ব করবেন। সাধারণ অধিবেশন অংশগ্রহণের পাশাপাশি ২০৩০ সালের মধ্যে এসডিজি-৪ বাস্তবায়নে উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নিবেন। এ ছাড়া এসডিজি সংক্রান্ত অন্যান্য সভায়ও তিনি অংশ নিবেন। শিক্ষামন্ত্রী সেখানে ৯ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. শহিদুল ইসলাম, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মঞ্জুর হোসেন রয়েছেন। শিক্ষামন্ত্রী আগামী ১১ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App