×

জাতীয়

দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০১৮, ১০:৪৪ এএম

যশোর ও ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। যশোর : যশোরে দুই দল সন্ত্রাসীর কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোরে চৌগাছার ফুলসারা ইউনিয়নের নিমতলায় এ ঘটনা ঘটেছে। চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, মঙ্গলবার ভোররাতে তারা খবর পান ফুলসারা ইউনিয়নের নিমতলা এলাকায় দুই দল সন্ত্রাসী গোলাগুলি করছে। এ খবরের ভিত্তিতে তারা ওই এলাকায় অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ভোলা : ভোলা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ডিবি পুলিশের পাঁচ সদস্য। মঙ্গলবার (২৬ জুন) ভোরে ভোলার উত্তর ও দক্ষিণ দিঘলদীর সীমান্তবর্তী বাঘবারা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App