×

জাতীয়

শেরপুরের নকলায় তরল বিস্ফোরকসহ এক নারী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৭, ১১:০৮ এএম

শেরপুরের নকলা উপজেলায় ১৯ ড্রাম তরল বিস্ফোরকসহ মিনারা বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। উপজেলার চন্দ্রকোনা বাজারের পানিসা গার্মেন্ট অ্যান্ড সু’জ নামে একটি দোকানে বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। শেরপুরের পুলিশ সুপার (এসপি) মো. রফিকুল হাসান গনি বলেন, ‘রাতে ওই দোকানে অভিযান চালিয়ে ১৯ ড্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়। যার পরিমাণ প্রায় ৫৪০ লিটার।’ এসপি বলেন, এ ঘটনায় ঘরের মালিক মিনারা বেগমকে আটক করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ওই ঘর ফয়েজ নামে একজনকে ভাড়া দেন তিনি এবং ফয়েজ আরেকজনকে ঘরটি ভাড়া দিয়েছিল। তবে ফয়েজ ঘরটি কাকে ভাড়া দিয়েছিল প্রাথমিকভাবে তা জানা যায়নি। পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের মন্দিরগুলোতে নাশকতা সৃষ্টির জন্য এসব মজুদ করা হয়েছিল বলে ধারণা পুলিশের। শুক্রবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক্সপার্টরা (বিশেষজ্ঞরা) এসে পরীক্ষা-নিরীক্ষা করলে বোঝা যাবে এসব তরল পদার্থ কী ধরনের বিস্ফোরক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

বিশ্বে বাড়ার প্রবীণের সংখ্যা কী জানেন?

বিশ্বে বাড়ার প্রবীণের সংখ্যা কী জানেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App