×

জাতীয়

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৫৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০১৮, ০২:৪৬ পিএম

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৫৯
সাতক্ষীরায় ৯ মাদক ব্যবসায়ীসহ ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পযর্ন্ত জেলার ৮টি থানার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে সাতক্ষীরা সদর থানার ১২ জন, কলারোয়া থানার ৯ জন, তালা থানার চারজন, কালিগঞ্জ থানার আটজন, শ্যামনগর থানার ১২ জন, আশাশুনি থানার ৯ জন, দেবহাটা থানার তিনজন ও পাটকেলঘাটা থানার দুইজন রয়েছেন। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক আজম খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App