×

জাতীয়

সিলেট সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০১৮, ০৪:৩১ পিএম

সিলেট সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন দলের নির্বাহী কমিটির সদস্য বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার ঢাকায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কেন্দ্রীয় ও সিলেটের নেতৃবৃন্দের বৈঠক শেষে আরিফুল হকের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় উপস্থিত থাকা সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অপর চার নেতাও বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে রবিবার বিকালে রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল আর বরিশালে দলের যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সরোয়ারকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। তবে দলীয় কোন্দল থাকায় সিলেট সিটিতে প্রার্থী ঘোষণা বিলম্বিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App