×

জাতীয়

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৭, ০৯:০২ পিএম

পাবনা-ঢাকা মহাসড়কের বহাল বাড়িয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

আজ রবিবার দুপুরে সাথিয়া উপজেলার বহাল বাড়িয়া এলাকার পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আতাইকুলা থানার ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

আহতদের পাবনা জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসাপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জানা যায়, পাবনা থেকে ঢাকাগামী সুমি ট্রাভেলসের বাসের সঙ্গে উল্লাপাড়া থেকে ছেড়ে আসা পাবনাগামী শাহ নকিব পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের এবং হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App