×

জাতীয়

জনপ্রশাসনমন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে মন্ত্রিসভায় শোকপ্রস্তাব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৭, ০৪:০৮ পিএম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের মৃত্যুতে শোকপ্রস্তাব পাস করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে এ শোকপ্রস্তাব গৃহীত হয়। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। উল্লেখ্য, শিলা ইসলাম গত ২৩ অক্টোবর লন্ডনের ইউসিএলএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শিলা ইসলাম দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। গত এপ্রিলে জার্মানির একটি হাসপাতালে কেমো থেরাপিসহ ক্যানসারের কয়েক ধাপের চিকিৎসা করা হয় তার। সেখান থেকে  যুক্তরাজ্যের লন্ডন নিয়ে আসার পর সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে। এই হাসপাতালেই তিনি সোমবার মারা যান।
 
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App