×

জাতীয়

মৌলভীবাজারে সরকারি জমি বিরোধের জেরে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৮, ০৪:১৪ পিএম

মৌলভীবাজারে সরকারি জমি বিরোধের জেরে নিহত ২
মৌলভীবাজারে সরকারি জমি নিয়ে বিরোধের জেরে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ থেকে ৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ। নিহতরা হলেন, লামুয়া গ্রামের মালেক মিয়া (৫০) এবং পুর্ব লামুয়া গ্রামের শফিক মিয়া (৩৫)। জানা যায়, সদর উপজেলার খলিলপুর ইউয়নিয়নের লামুয়া গ্রামে দীর্ঘদিন যাবত সরকারি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার বিকেল থেকে উত্তেজনার মাত্রা বৃদ্ধি পেলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫ জন গুরুতর আহত হলে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App