×

জাতীয়

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৮, ১০:৩৭ এএম

ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিরুল ইসলাম পচা (৪৩) নামে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হরিনাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের ভাতুড়িয়ায় এ ঘটনা ঘটে।‌ ‘বন্দুকযুদ্ধে’ র‌্যাবের ৩ সদস্য আহত হন । র‌্যাব-৬ এর ঝিনাইদহের কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ জানান, জেলার হরিনাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের ভাতুড়িয়া ঈদগাহ মোড় নামক স্থানে র‌্যাবের টহল চলছিল। টহল চালাকালীন সময়ে একটি ডাকাতদলকে দেখতে পেয়ে র‌্যাব তাদের চ্যালেঞ্জ করে। ডাকাতদল চ্যালেঞ্জের বিপরীতে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। এরপর ঘটনাস্থল থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আমিরুল ইসলাম পচাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ডাকাত আমিরুলকে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত ডাকাত আমিরুল হরিনাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের মৃত রহিমের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ১টি শুটার গান, ২ রাউন্ড গুলি, হাশুয়া ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App