×

জাতীয়

বুধবার থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৭, ০৬:০১ পিএম

চলতি সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বুধবার থেকে শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর দেশব্যাপী দুই হাজার ৮শ’ ৩৪টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ২৮ হাজার ৬শ’ ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮শ’ ২০ জন পরীক্ষার্থী এ দুইটি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এরমধ্যে ১১ লাখ ৪৪ হাজার ৭শ’ ৭৮ জন ছাত্র এবং ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী রয়েছে। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা এক লাখ ৭৯ হাজার ২ শ’ ৬৪ জন বেড়েছে। পাশাপাশি, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যাও ৫৬ হাজার ৪৫ জন বৃদ্ধি পেয়েছে। এজন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও ১শ’টি বাড়ানো হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১শ’ ৩৩টি। এ বছর জেএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৬ হাজার ২শ’ ১২ জন এবং জেডিসি পরীক্ষায় ১৪ হাজার ৩শ’ ৬৭ জন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর বাংলাদেশের বাইরে সৌদি আরব, লিবিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও ওমানের মোট ৯টি কেন্দ্রে ৬শ’ ৫৯ জন পরীক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশে নিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব সোহরাব হোসেন এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বাসস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App