×

জাতীয়

নরসিংদীর শিবপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৮, ১০:৪৩ এএম

নরসিংদীর শিবপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের কুন্দার পাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর কুন্দার পাড়া নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি কুন্দারপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনা মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগামী এনা পরিবহনের সঙ্গে ধাক্কা খেয়ে লেগুনার চালকসহ সামনে বসা তিনজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় ১২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসাপাতালে রাখা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী আমিনুল বলেন, এনা পরিবহনের বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। আমি এর পেছন পেছন যাচ্ছিলাম। হঠাৎ দেখি বাসটি ঝাকুনি খাচ্ছে। সঙ্গে সঙ্গে বিকট শব্দ। একটু পরই চারপাশ থেকে চিৎকার ভেসে আসছিল। শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মুখোমুখি সংঘর্ষের পর ঘটনাস্থলেই তিন জন মারা যান। হাসপাতালে নেয়ার পর আরও তিনজন মারা যায়। দুর্ঘটনা কবলিত স্থান থেকে এনা পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App