×

জাতীয়

ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় ট্রাফিক পুলিশ নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০১৮, ০৩:৩৯ পিএম

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় ডিউটি পালনকালে কাভার্ডভ্যানের চাপায় ট্রাফিকের অ্যাসিসট্যান্ট টাউন সাব ইন্সপেক্টর ( এটিএসআই ) আবুল কালাম আজাদ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানের চালককে আটক করেছে। বুধবার দুপুরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ দুর্ঘনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ ফরিদপুর জেলা মধুখালী থানার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক বিভাগে সাড়ে ৩ বছর ধরে কর্মরত ছিলেন। আটক গাড়িচালক ইদ্রিস মিয়া (৩২) নোয়াখালির সেনবাগ থানার মাইসদীপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক সরফুদ্দিন জানান, যানজট নিরসনের জন্য সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেটে দায়িত্ব পালন করছিলেন এটিএসআই আবুল কালাম আজাদ। দুপুর ১টায় একটি কাভার্ডভ্যান চাপা দিলে আজাদ গুরুতর আহত হন। পরে তাকে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবুল কালাম আজাদ স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App