×

জাতীয়

প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা ১৮ নভেম্বর শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০১৮, ০৪:০৫ পিএম

প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা ১৮ নভেম্বর শুরু
প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা আগামী ১৮ নভেম্বর শুরু হবে, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। বুধবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা-সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম মঞ্জুর কাদের। তিনি বলেন, এবার সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময় আগের মতোই আড়াই ঘণ্টা। আগে পরীক্ষা শুরু হতো বেলা ১১টায়। এবার উত্তরপত্র মূল্যায়ন হবে একই উপজেলায়। আগে ভিন্ন উপজেলায় উত্তরপত্র মূল্যায়ন করা হতো। এবার থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেয়া হবে। আগে এ সময় দেয়া হতো ২০ মিনিট। মঞ্জুর কাদের বলেন, এবার শতভাগ সৃজনশীল পদ্ধতিতে সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নৈর্ব্যত্তিক বা এমসিকিউ প্রশ্ন থাকবে না। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নৈর্ব্যত্তিক প্রশ্ন বাতিল করে সেখানে সম নম্বরের এক কথায় উত্তর ও সংক্ষিপ্ত প্রশ্ন যুক্ত করা হবে।   পরীক্ষা সূচি প্রাথমিক সমাপনীতে ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা হবে। আর ইবতেদায়ী সমাপনীতে ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ পরীক্ষা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App