×

জাতীয়

গাজীপুরের কোনাবাড়ী থেকে শ্রমিককের মৃতদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০১৮, ১২:২০ পিএম

গাজীপুরের কোনাবাড়ী থেকে শ্রমিককের মৃতদেহ উদ্ধার
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকা থেকে এক শ্রমিককের মৃতদেহ উদ্ধার করেছে সালনা হাইওয়ে থানা পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ইউনুস আলী (৪২) সিরাজগঞ্জের সাহাজাদপুর থানার বেনুটিয়া গ্রামের মৃত ময়দান পারমানিকের ছেলে। গাজীপুরের কালিয়াকৈর তেলিরচালা এলাকার ভাড়া বাসায় থেকে তেলিরচালা এলাকা ট্রান্সকম বেভারেজ লিমিটেড কারখানার গাড়িতে লোডার হিসেবে কাজ করতেন। নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, রাতে বাসা থেকে কারখানায় যাওয়ার জন্য বের হয়ে আর ফিরেননি। সকাল মহাসড়কের পাশে ইউনুস আলীর লাশ পাওয়া যায়। পরিবারের লোকজনের অভিযোগ, তাকে হত্যা করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না সড়ক দুর্ঘটনা। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App