×

জাতীয়

দেশের মানুষের সেবা করতে হবে : প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০১৮, ০৪:১৮ পিএম

দেশের মানুষের সেবা করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেছেন, জনগণ ভোট দিয়েছে। আপনারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন। সবাইকে একটা অনুরোধ করব, দেশের মানুষের সেবা করতে হবে।

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে আজ বৃহস্পতিবার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র মো. জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন কাউন্সিলরদের শপথ পাঠ করান। স্থানীয় সরকার বিভাগের সচিব জাফর আহমেদ খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং গাজীপুরের রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র ও ৭০ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন, তারা নিজ নিজ এলাকায় কাজ করে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করবেন। তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করা আমাদের দায়িত ও কর্তব্য। আমরা নিজেদের জনগণের সেবক মনে করি । গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সব এলাকার সমউন্নয়নে বিশ্বাসী। কাজেই দলমত নির্বিশেষে যারাই নির্বাচিত হয়েছেন আপনারা এলাকার মানুষের জন্য কাজ করতে পারবেন। আমরা পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সে সুযোগ সৃষ্টি করেছি। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছে এবং জনগণের ঘরে ঘরে এই উন্নয়নের সুফলকে পৌঁছে দিতে হবে। নবনির্বাচিত মেয়র এবং ৭০ জন কমিশনার শপথ গ্রহণ করেন। হাইকোর্টের নির্দেশে কাউন্সিলরদের ৬টি আসনের নির্বাচন স্থগিত রয়েছে। গত ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App