×

জাতীয়

রাজধানীর হাজারীবাগে অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষকসহ আটক ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০১৮, ১২:২৪ পিএম

রাজধানীর হাজারীবাগে অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষকসহ আটক ৪
রাজধানীর হাজারীবাগে অভিযান চালিয়ে ৪৯টি বিরল প্রজাতির তক্ষকসহ চার পাচারকারীকে আটক করেছে র‌্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৮ জুলাই) রাতে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাদের আটক করে। র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কুদ্দুস ফরাজীর নেতৃত্বে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন কর্মকর্তা সনাতন কুমারের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান। র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, বন্যপ্রাণী পাচারকারীরা হলেন মো. হায়দার (৫২), সাগর গাজী (২৭), মো. রুবেল (১৯), হারুনুর রশিদ (৪৩)। তাৎক্ষণিকভাবে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান আটককৃত মো. হায়দার ও সাগর গাজীকে ৬ মাস করে কারাদণ্ড দেন। অপর আটক সাগর গাজী ২০ হাজার হারুনুর রশিদকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য। তক্ষকগুলি রাঙামাটি জেলা হতে স্থানীয়দের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত তক্ষকগুলি বন বিভাগের কাছে হস্থান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App