×

জাতীয়

রাজধানীর যাত্রাবাড়ীতে জেএমবি‘র তিন সদস্য আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৮, ১১:৪৪ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে জেএমবি‘র তিন সদস্য আটক
রাজধানীর যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় ও উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৩১ জুলাই) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, র‌্যাব-১০ এর সদস্যরা সোমবার (৩০ জুলাই) দিনগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় ও উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও উগ্রবাদী বই উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে তাদের নামপরিচয় জানাতে পারেননি র‌্যাবের এ কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App