×

জাতীয়

বাড্ডায় বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৭, ১১:০২ এএম

রাজধানীর উত্তর বাড্ডায়  বাড়ির ছাদ থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবার নাম জামিল (৩৮) এবং মেয়ের নাম নুসরাত (৯)। বৃহস্পতিবার ভোরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। উত্তর বাড্ডার ময়নারবাগের তিনতলা একটি বাসার ছাদের ছোট্টঘরে ভাড়া থাকতেন তারা। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের ফোন পেয়ে আজ বৃহস্পতিবার ভোরে বাড্ডা থানা পুলিশের কয়েকজন সদস্য গিয়ে দেখতে পান জামিলের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে। নুসরাতের মরদেহে গলায় দাগ ছিল, তবে রক্ত ছিল না। পুলিশ ধারণা করছে, জামিলকে ছুরিকাঘাতে এবং নুসরাতকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। জামিলের স্ত্রী আরজিনাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, গতকাল বুধবার রাতে কাকরাইলে বাসায় ঢুকে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। কেন, কারা বাসায় ঢুকে মা-ছেলেকে হত্যা করেছে প্রাথমিকভাবে পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। বাসা থেকে কিছু খোয়া গেছে কিনা সে ধারণাও দিতে পারেনি। ঘটনার সময় বাসায় থাকা একজন কর্মী ও বাড়ির নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কাকরাইলের এই ঘটনার একদিন পরই আজ বাড্ডা এলাকার ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App