×

জাতীয়

মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০১৮, ১০:৩৪ এএম

মাগুরার মহম্মদপুর উপজেলায় দু’দল ডাকাতদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ বাশার বিশ্বাস সোহাগ (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাশার একই উপজেলার নহাটা ইউনিয়নের বিল্লুপাড়া গ্রামের গোলাম সরোয়ার বিশ্বাসের ছেলে। তার নামে বিভিন্ন থানায় ডাকাতি ও সহিংসতার ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলি, ৩ রাউন্ড বন্দুকের গুলির খোসা ও ৪টি রামদা উদ্ধার করা হয়েছে। মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, শনিবার ভোরে ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে পলাশবাড়ীয়া ইউনিয়নের রামপুর গ্রামে দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের গুলিতে ডাকাত সর্দার বাশার বিশ্বাস ওরফে সোহাগ গুলিবিদ্ধ হয়। মহম্মদপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ বাশারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App