×

জাতীয়

সালনায় দুই ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৮, ১১:৪৯ এএম

সালনায় দুই ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু
গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে রাজু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাজু শেরপুর সদর থানার দিঘলপাড়া এলাকার ওমর আলীর ছেলে। মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. অহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (১৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সালনা এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের পেছনে অপর আরেকটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে পেছনের ট্রাকে কেবিনেটে থাকা রাজু ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ট্রাকটিও জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

প্রশাসনিক কারণ তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭

যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

বাংলা স্যাটেলাইট সিটির যাত্রা শুরু

বর্ণাঢ্য আয়োজন বাংলা স্যাটেলাইট সিটির যাত্রা শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App