×

জাতীয়

শোক দিবসে নিরাপত্তার কোনো হুমকি নেই : ডিএমপি কমিশনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৮, ০২:৪৪ পিএম

শোক দিবসে নিরাপত্তার কোনো হুমকি নেই : ডিএমপি কমিশনার
জাতীয় শোক দিবসকে (১৫ অাগস্ট) ঘিরে বড় ধরনের কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. অাছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, এরপরও জনগণের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জাতীয় শোক দিবসের নিরাপত্তা বিষয় নিয়ে মঙ্গলবার সকাল ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে অায়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নিরাপত্তা তল্লাশীর সময় পুলিশকে সহযোগিতা করতে জনগণের প্রতি অাহ্বান জানিয়ে অাছাদুজ্জামান বলেন, ১৫ অাগস্টকে কেন্দ্র করে ঢাকা মহানগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরের জোরালো নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। অাছাদুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় কেউ যেন সেলফি তোলায় ব্যস্ত না থাকেন সে জন্য সতর্ক থাকতে হবে। গত এক সপ্তাহ ধরে অামরা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছি। ঢাকা শহর বর্তমানে একটি গুজবের শহরে পরিণত হয়েছে। কেউ কোনো গুজবে কান না দেবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App