×

জাতীয়

রাজবাড়ীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০১৮, ১০:৩৮ এএম

রাজবাড়ীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
রাজবাড়ী সদর উপজেলার আলীপুরের বারোবাকপুরে হাজেরা বেগম (৫০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সদর থানা পুলিশ ওই ইউনিয়নের পশ্চিম বারোবাকপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে। রাজবাড়ী সদর থানার ডিউটি অফিসার এএসআই ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতের ছেলের বউ স্বপ্না বেগম (২৩) আহত হয়েছেন। হাজেরা বেগম ওই ইউনিয়নের পশ্চিম বারোবাকপুরের তমিজউদ্দিন শেখের স্ত্রী। নিহতের দেবর আব্দুল হাই জানান, বৃহস্পতিবার মধ্যরাতে কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা জানা যায়নি। পুত্রবধূ স্বপ্নার চিৎকার শুনে তারা এসে দেখেন গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে আছেন হাজেরা বেগম। পরে তারা পুলিশকে খবর দেন। ওই ঘরে হজেরা বেগম, পুত্রবধূ স্বপ্না বেগম ও স্বপ্নার ৪ বছরের ছেলে থাকতো। আহত স্বপ্না বেগম জানান, তিনি ছেলে ও শাশুড়িসহ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘুম ভেঙে দেখেন তার শাশুড়ির গলাকাটা মরদেহ বিছানায় পড়ে আছে এবং তার পিঠ ও হাতের তালু কাটা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App