×

জাতীয়

ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৮, ১০:৪৩ এএম

ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর রেল স্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, ময়মনসিংহ থেকে ভৈরব যাওয়ার পথে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত সময়ের মধ্যেই উদ্ধারকাজ শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App