×

জাতীয়

রাজশাহীর পুঠিয়ায় ভ্যান চালককে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৩ এএম

রাজশাহীর পুঠিয়ায় ভ্যান চালককে হত্যা
রাজশাহীর পুঠিয়ায় চালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটছে। রবিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের চকপাড়া গ্রামের হাদার আলীর কলাবাগান থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম জাহাঙ্গীর হোসেন (৩৫)। তিনি পুঠিয়া সদর পৌরসভার গণ্ডগোহালি গ্রামের রজব আলীর ছেলে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ জানান, শনিবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত ৮টার দিকে বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হন জাহাঙ্গীর। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখু্জি শুরু করেন। পরে ভাল্লুকগাছি ইউনিয়নের চকপাড়া গ্রামের হাদার আলীর কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App