×

জাতীয়

বাড্ডায় বাবা-মেয়ে খুনের ঘটনায় আটক ২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৭, ১১:৫৮ এএম

রাজধানীর বাড্ডায় বাবা ও মেয়ে খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) রাতে উত্তর বাড্ডা থেকে তাদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয় বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। প্রসঙ্গত, ২ নভেম্বর সকালে বাড্ডার হোসেন মার্কেটের ময়নারটেক এলাকার ৩০৬ নম্বর গোরস্থান রোডের তৃতীয় তলার চিলেকোঠায় খুন হন জামিল শেখ (৪১) ও তার মেয়ে নুসরাত (৯)। স্ত্রী আর্জিনার পরকীয়া প্রেমের কারণে স্বামী ও মেয়েকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহতের স্বজনরা জানায়, বেশ কয়েক বছর ধরেই জামিল ও তার স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। সর্বশেষ মাস দুয়েক আগে জামিলের স্ত্রী আর্জিনা বেগম ঝগড়া করে ছোট ছেলেকে নিয়ে বাবার বাড়ি সাভারে চলে যায়। সপ্তাহ খানেক আগে উভয়পক্ষের লোকজন মিলে ঝামেলা মিটিয়ে দেয়। এরপর জামিল আর্জিনাকে বাসায় নিয়ে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

শামা ওবায়েদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App