×

জাতীয়

শাহজালালে নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৩ পিএম

শাহজালালে নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) শুল্ক গোয়েন্দা অধিদফতরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে আসা হজযাত্রী বহনকারী একটি ফ্লাইট (এসভি-৮০৮) সোমবার (০৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা জানতে পারেন এসভি-৮০৮ নম্বর ফ্লাইটে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রত ও নিষিদ্ধ ওষুধ শাহজালালে এসেছে। ওষুধগুলো হজযাত্রীদের লাগেজ বেল্ট দিয়ে স্ক্যানিং না করেই গোপনে বের করে নেওয়া হবে। এমন তথ্যের ভিত্তিতে গোপনে ৮নম্বর লাগেজ বেল্টে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা দল। এসময় হজযাত্রীরা তাদের লাগেজ সংগ্রহ করে চলে গেলেও মালিকবিহীন অবস্থায় একটি ট্রলিতে দু’টি লাগেজ পড়ে থাকতে দেখে গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। পরে রাতেই ওই লাগেজ দু’টি ব্যাগেজ বেল্ট থেকে এনে সব সংস্থার উপস্থিতে খুলে মোট ১৬ আইটেমের আমদানি-নিয়ন্ত্রিত ও আমদানি-নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়। পণ্যের শুল্ককরসহ জব্দ করা ওষুধের মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। জব্দ করা ওষুধের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App