×

জাতীয়

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ১০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৭ পিএম

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ১০
হবিগঞ্জের মাধবপুরে বাস ও সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষে চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহজীবাজার হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ইউনিক বাসের চালক আবুল কালাম, সুপারভাইজার ইলিয়াস, সেনাবাহিনীর গাড়ির চালক রবিউল, সৈনিক মহিবুর, বাস যাত্রী আব্দুল আহাদ, আবুল হোসেন, গোলাম হোসাইন, জাহানারাসহ ১০ জন। তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, সিলেট ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে আসা সেনাবাহিনীর একটি গাড়ি সাভার ক্যান্টনমেন্ট থেকে দুধ আনতে যাওয়ার পথে শাহজীবাজার হরিতলা নামক স্থানেঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির অগ্রভাগ ক্ষতিগ্রস্ত হয়ে চালকসহ যাত্রীরা আহত হন। এ সময় দুর্ঘটনার কারণে মহাসড়কে আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ রেকার দিয়ে সেনাবাহিনীর গাড়িটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App