×

জাতীয়

রংপুরে বাসচাপায় তিন পথচারী নিহত. আহত ১০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৯ পিএম

রংপুরে বাসচাপায় তিন পথচারী নিহত. আহত ১০
রংপুরে বাসচাপায় তিন পথচারী নিহত হয়েছেন। এ সময় অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিঠাপুকুর উপজেলার আফজালপুর গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী হাসিনা বেগম (৫৫) ও রংপুর নগরের বড়বাড়ি হিন্দুপাড়ার যোগেশ চন্দ্রের ছেলে দুলাল চন্দ্র (৪৫)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে গাইবান্ধা থেকে রংপুরগামী মায়ের দোয়া পরিবহনের একটি বাস রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয়। এ সময় বিপরীতমুখী এমকে পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের মাঝে পড়ে হাসিনা ও দুলাল নিহত হন। এ সময় এমকে পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে আহত হন অন্তত ১০ জন যাত্রী। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ জানান, আহতদের উদ্ধার করে রমেকে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসায় সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App