×

জাতীয়

আশুলিয়ায় চলন্ত প্রাইভেটকারে গুলি, তিন হিজড়াসহ আহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩২ পিএম

আশুলিয়ায় চলন্ত প্রাইভেটকারে গুলি, তিন হিজড়াসহ আহত ৪
সাভারের আশুলিয়ায় চলন্ত প্রাইভেটকার থামিয়ে তিন হিজড়াসহ ৪ জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ চারজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আইসিউতে চিকিৎসাধীন আছেন। গুলিবিদ্ধরা হচ্ছে, হিজড়া শিখা, আব্দুলাহ ওরফে রাশিদা, এলাইচ ও গাড়ী চালক নুর নবী । সোমবার(১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় এ ঘটনা ঘটে। আশুলিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা জাভেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমরা তদন্ত করছি। তবে যে গাড়ি গুলি ছোড়া হয় সেই গাড়িটি আটক করতে আমরা কাজ করছি । পুলিশ জানায়, একটি প্রাইভেটকারে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তিন হিজড়া ঢাকার উত্তরার উদ্দেশ্যে রওনা দেয় । পরে আশুলিয়ার মরাগাং এলাকায় পৌছালে অপর একটি প্রাইভেটকারের ভেতরে থাকা কয়েক জন তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে গাড়ীর চালকসহ ৪ জন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কে বা কারা, কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App