×

জাতীয়

নির্বাচনী যাত্রা শুরু করেছে আওয়ামী লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৯ এএম

নির্বাচনী যাত্রা শুরু করেছে আওয়ামী লীগ
সরকারের উন্নয়নের বার্তাসবার কাছে পৌঁছে দিতে তৃতীয় দফা নির্বাচনী যাত্রা শুরু করেছে আওয়ামী লীগ। সড়কযাত্রার মাধ্যমে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে নির্বাচনী প্রচারণা শুরু করল আওয়ামী লীগ। শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এই সফর শুরু হয়েছে। শেষ হবে চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজারে গিয়ে। সফরের নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সফর শুরুর আগে সাংবাদিকদের তিনি বলেন, মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হবে আশা করি। সমাবেশে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা বেড়েছে। সর্বশেষ আইআরআই জরিপে দেখা গেছে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ৬৬ শতাংশ ও আওয়ামী লীগের জনপ্রিয়তা ৬৪ শতাংশ। ওবায়দুল কাদের আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা। ডিসেম্বরের নির্বাচনে এই নৌকা ভাসতে ভাসতে বিজয়ের বন্দরে পৌঁছে যাবে। সফরে ওবায়দুল কাদেরের সঙ্গে আছেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল আহসান চৌধুরী নওফেল। শনিবার ও রবিবারের সফর শেষে আগামী সোমবার বিমানযোগে ঢাকায় ফিরবেন তারা। সফরকালে বিভিন্ন স্থানে ১০টি পথসভা, জনসভা, কর্মিসভা, সুধী সমাবেশ করবে আওয়ামী লীগ। প্রথম পথসভাটি হবে কুমিল্লার ইলিয়টগঞ্জে। এর আগে গত ৮ সেপ্টেম্বর ঢাকা-নীলফামারী নির্বাচনী ট্রেনযাত্রা করে আওয়ামী লীগ। আগামী ২৬-২৭ সেপ্টেম্বর ঢাকা-পটুয়াখালী-বরগুনা লঞ্চযাত্রা করবে দলটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App