×

জাতীয়

ঢাকার ধামরাইয়ে সাপের দংশনে কলেজছাত্রের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৫ এএম

ঢাকার ধামরাইয়ে সাপের দংশনে কলেজছাত্রের মৃত্যু
ঢাকার ধামরাইয়ের রামদাইল গ্রামে বিষাক্ত সাপের দংশনে দেলোয়ার হোসেন সোহাগ (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোহাগ রামদাইল গ্রামের হাজী আফসার উদ্দিনের ছেলে ও ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। কুশুরা ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন ও এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বিষাক্ত সাপ তাকে দংশন করে। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কবিরাজের কাছে ঝাড়ফুঁক দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শনিবার ভোরে তার মৃত্যু হয়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App