×

জাতীয়

জাতীয় ঐক্যের সমাবেশে যোগ দিয়েছে বিএনপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৪ পিএম

জাতীয় ঐক্যের সমাবেশে যোগ দিয়েছে বিএনপি
জাতীয় ঐক্যের সমাবেশে যোগ দিয়েছে বিএনপি

রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির সিনিয়র কয়েকজন নেতা। শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সমাবেশস্থলে যান বিএনপির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান ও খন্দকার ও ড. মোশাররফ হোসেন।

এর আগে গণফোরামের সভাপতি ড. কামালসহ জাতীয় ঐক্য প্রক্রিয়ার অন্তর্ভুক্ত সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমাবেশে জড়ো হতে থাকেন।

‘কার্যকর গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে’ এ সমাবেশের আয়োজন করেছে জাতীয় ঐক্য প্রক্রিয়া। সমাবেশ ঘিরে সেখানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পুলিশ বলছে, সমাবেশ সুন্দর ও সুশৃঙ্খল করতে পুলিশের কড়া নজরদারি রয়েছে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তা সঙ্গে সঙ্গে প্রতিহত করা হবে।

নাম অপ্রকাশে পুলিশের একজন সদস্য বলেন, বিশৃঙ্খলার পাশাপাশি বিভিন্ন মামলার চিহ্নিত আসামিদের পেলে তাদের গ্রেপ্তার করা হতে পারে। তবে পুলিশের গ্রেপ্তার এড়াতে আগত নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছে একাধিক নেতাকর্মী।

গণফোরামের একজন নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেন, পুলিশ তো মামলা ছাড়াও গ্রেপ্তার করতে চায়। এ জন্য আমরাও যথেষ্ট সতর্কতার সঙ্গে সমাবেশে অংশ নিয়েছি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, আমাদের কাজ নিরাপত্তা নিশ্চিত করা। যদি কাউকে আটক করা হয় সেটি নিশ্চয় সুনির্দিষ্ট কারণ থাকবে। কিন্তু অহেতুক কাউকে হয়রানি করবে না আইন শৃঙ্খলাবাহিনী।

ইতিমধ্যে সমাবেশে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর আহমেদ, নাশনাল পিপলস পার্টির (এনপিপি) সভাপতি মোস্তফা জামান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সোনার বাংলা পার্টির আবদুর নূর, গণদল সভাপতি গোলাম মাওলা চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App