×

জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৭ এএম

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রেজোয়ান (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার ভৈরবা বাজার তেলপাম্পের পাশে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রেজোয়ান একই উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের টালভাঙ্গা গ্রামের শহীদুল ইসলামের ছেলে। মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ আলম জানান, রেজোয়ান স্থানীয় প্রাইমারি স্কুলের ছাত্র। সকালে স্কুলে যাবার সময় ঘাতক ট্রাকটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি রাশেদ আলম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App