×

জাতীয়

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫১ পিএম

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুষ্টিয়ার ভেড়ামারায় ও ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ দু’টি দুর্ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পাবনা থেকে ছেড়ে আসা একটি নছিমন ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্র চার রাস্তা মোড়ে এসে উল্টে যায়। এতে গুরুতর আহত হন নসিমনের হেলপার (২৪)। এ অবস্থায় নসিমনের যাত্রীরা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। নিহত হেলপারের নাম জানা যায়নি। অপরদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, সকাল ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মধুপুর ইটভাটা বাজারের কাছে রাস্তা পার হচ্ছিল সুমাইয়া (০৬) নামে একটি শিশু। এসময় মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। সুমাইয়া মধুপুর এলাকার আছানুর রহমানের মেয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App