×

জাতীয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৪ পিএম

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি।

বগুড়ায় দুটি ট্রাকের সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হন। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের ফটকি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলা সদরের শাহপাড়ার আব্দুল কাইয়ুমের স্ত্রী জাহেদা বেগম (৪৫) এবং তার মেয়ে সামিনা খাতুন (১৬)। এ সময় জাহেদার স্বামী, তার চার বছর বয়সী এক সন্তান এবং ট্রাক চালক আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়ার শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লোহার অ্যাঙ্গেলবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৫২২৫) ঠাকুরগাঁও যাচ্ছিল। ওই ট্রাকের কেবিন এবং অ্যাঙ্গেলের ওপর যাত্রীরা ছিল। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মালবোঝাই ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ট্রাক চালকসহ আরও তিনজন আহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

প্রশাসনিক কারণ তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭

যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

বাংলা স্যাটেলাইট সিটির যাত্রা শুরু

বর্ণাঢ্য আয়োজন বাংলা স্যাটেলাইট সিটির যাত্রা শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App