×

জাতীয়

ময়মনসিংহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৮ পিএম

ময়মনসিংহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের বাঘমারা রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় লাইনচ্যুতের ঘটনার পর থেকে ময়মনসিংহ থেকে জারিয়া, মোহনগঞ্জ ও ভৈরব রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে এসব গন্তব্যের যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে কেওয়াটখালী লোকোসেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে বলে জানান স্টেশন সুপারিনটেনডেন্ট জহিরুল হক। বেলা ২টা নাগাদ ওই রেলপথগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা বলে জানান তিনি। ময়মনসিংহ জংশন স্টেশন সুপারিনটেনডেন্ট জহিরুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ সরকারি খাদ্য গুদামের উদ্দেশ্যে আসা চাল ভর্তি মালবাহী ট্রেনটি ময়মনসিংহ স্টেশনের বাঘমারা রেলক্রসিংয়ে পৌঁছলে ৪টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের ৪টি বগির ২৫টি চাকা লাইনচ্যুত হওয়ায় উদ্ধার কাজ সম্পন্ন করতে একটু সময় লাগছে বলে জানান তিনি। ট্রেন দূর্ঘটনার কারণে সকাল ৯টা থেকে ময়মনসিংহ-জারিয়া, ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-ভৈরব রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হাওর এক্সপ্রেস, মহুয়া ও জারিয়া লোকাল গৌরীপুরে, বলাকা একপ্রেস ময়মনসিংহ স্টেশনসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App