×

জাতীয়

কাপ্তাইয়ে ছিল না কোনো কর্মসূচি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৬ পিএম

কাপ্তাইয়ে ছিল না কোনো কর্মসূচি
কাপ্তাইয়ে পর্যটনের অপার সম্ভাবনা থাকা সত্তে¡ও একে কেন্দ্র করে ছিল না কোনো সরকারি কর্মসূচি। পর্যটনের প্রতি দেশি-বিদেশি মানুষকে উদ্বুদ্ধ করতে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিশ্ব পর্যটন দিবস-২০১৮ পালিত হয়। তবে কাপ্তাইয়ের কোথাও ওই কর্মসূচি পালিত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ট্যুরিজম এন্ড দ্য ডিজিটাল ট্রান্সফরমেশন’ অর্থাৎ পর্যটন বিকাশে তথ্যপ্রযুক্তি। এ উপলক্ষে বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারিভাবে যথাযথভাবে কর্মসূচি পালিত হলেও কাপ্তাইয়ের কোনো অনুষ্ঠানে কাপ্তাই প্রশাসন ও পরিষদকে দেখা যায়নি। ফলে পর্যটন শিল্প নিয়ে কোথাও তেমন কোনো আয়োজন চোখে পড়েনি। কাপ্তাইকে ঘিরে অপার সম্ভাবনাময় এ শিল্পের বিকাশে নজরদারি নেই যেন কারো। তবে সরকারিভাবে নজরদারি দিলে এ অঞ্চলকে ঘিরে একটি অত্যাধুনিক মানের পর্যটন শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। কাপ্তাইয়ে রয়েছে প্রাকৃতিক পাহাড়-বন, ঝর্ণা ও কৃত্রিম হ্রদ। এই ত্রিমাত্রিক সৌন্দর্যের লীলাভ‚মি কাপ্তাইয়ে প্রতিদিন ভ্রমণপিপাসু শত শত পর্যটক ছুটে আসেন কাপ্তাইয়ে। কিন্তু এসব পর্যটন কেন্দ্রের জন্য উন্নতমানের সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি দায়িত্বশীলদের উদাসীনতা ও অবহেলার কারণে। উল্লেখ্য, পর্যটন শিল্প বিকাশে গত বছর থেকে রাঙ্গামাটি জেলার পর্যটন উন্নয়নে মহাপরিকল্পনা ও নীতিমালা প্রণয়ন করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। অথচ সরকারি উচ্চ পর্যায়ে পর্যটনের গুরুত্ব দিলেও কাপ্তাইয়ে স্থানীয়ভাবে এর কোনো গুরুত্ব আমলে নিচ্ছে না কেউ-ই। এ ব্যাপারে কাপ্তাই উপজেলা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, সরকারিভাবে কোনো নির্দেশনা কাপ্তাই উপজেলায় না থাকায় আমরা এ দিবসটি পালনে অবগত ছিলাম না। ফলে এ-সংক্রান্ত কোনো কর্মসূচি পালন করা হয়নি। অপরদিকে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App