×

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফারুক মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সুলতানপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকার সবিউল আহমেদের ছেলে। খাটিহাতা বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, সকালে একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে সুলতানপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা ফারুক মারা যান। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার পর দুই গাড়ির চালক পালিয়ে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App