×

জাতীয়

নিউইয়র্ক থেকে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:০১ পিএম

নিউইয়র্ক থেকে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী
জাতিসংঘের ৭৩ তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে নিউইয়র্ক থেকে দেশে ফেরার পথে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি রওয়ানা হন। লন্ডনে একদিন যাত্রা বিরতির পর সোমবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে গত সপ্তাহের রোববার জাতিসংঘের ৭৩ তম সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে যান তিনি। গেলো বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। অধিবেশন ছাড়াও বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সংস্থার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে অংশ নেন তিনি। এসময়, অভ্যন্তরীণ রাজনীতি, রোহিঙ্গা ইস্যু, জলবায়ুসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App