×

জাতীয়

বিএনপির সাত দফা দাবিকে অযৌক্তিক : ওবায়দুল কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৮, ০৫:০৭ পিএম

বিএনপির সাত দফা দাবিকে অযৌক্তিক : ওবায়দুল কাদের
বিএনপির সাত দফা দাবিকে অযৌক্তিক, অবান্তর এবং সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির এই সাত দফা দাবি অযৌক্তিক, অবাস্তব এবং কোন কোনটি সংবিধান বিরোধী। তাছাড়া নির্বাচনের সিডিউল ঘোষণার আর মাত্র এক মাস বাকি। এর মধ্যে এসব দাবি মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। তারা নিজেরাও ক্ষমতায় থাকলে এই সময়ের মধ্যে দাবিগুলো মেনে নিতে পারতো না। অসাংবিধানিক দাবি কেউ মেনে নিতে পারে না। সোমবার (০১ অক্টোবর) দুপুরে সারাদেশে সাত দিনব্যাপী গণসংযোগের প্রথম দিন গুলশান কাঁচাবাজারে কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। নির্বাচনকে সামনে রেখে অক্টোবরের শুরুতে সপ্তাহব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। সারাদেশের সিটি করপোরেশনগুলোতে ওয়ার্ড পর্যায়ে এবং জেলা-উপজেলা পর্যায়ে কর্মসূচিটি চলছে। এর অংশ হিসেবে ওবায়দুল কাদের ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় গণসংযোগে অংশ নেন। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির দাবিগুলো তারা শুধুমাত্র বলার জন্য বলছে। তাদের নেতাকর্মীদের চাঙা করতে এইসব আবোল-তাবোল দাবি তুলছে। তারাও জানে এই দাবিগুলো মেনে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। কাদের বলেন, আমরা মারামারি, হানাহানি ও পাল্টাপাল্টির মধ্যে নেই। বিএনপিসহ কোনো সাম্প্রদায়িক শক্তি যদি সহিংসতা-নাশকতা করে, তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবো। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ‘গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির জন্য শয়তানের সঙ্গেও জোট করবো’ বিএনপির এক নেতার এ মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শয়তানের সঙ্গে যারা জোট করে, তারা নিজেরাই শয়তান। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, রাজপথ কে দখল করতে আসে দেখবো। আর আসলে আইনপ্রয়োগকারী সংস্থা এর জবাব দেবে। আমাদের কর্মসূচি হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার। আমরা জনগণের কাছে যাবো। কোনো ধরনের উত্তেজনা ছড়াবো না। চলমান গণসংযোগ সম্পর্কে কাদের বলেন, গণসংযোগ কোনো প্রার্থীর নয়, শুধু হবে নৌকার। সকল ওয়ার্ড, মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়নে শুরু হয়েছে এটাই প্রথম কর্মসূচি। আমরা ক্যামেরার সামনে লোক দেখানোর গণসংযোগ করবো না। তার সঙ্গে গণসংযোগে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ ও ঢাকা মহানগর উত্তরের সধারণ সম্পাদক সাদেক খানসহ থানা ওয়ার্ডের নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App