×

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রিটের শুনানি বুধবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৮, ০১:২৬ পিএম

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রিটের শুনানি বুধবার
জাতীয় নির্বাচনের ৪২ দিন আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য অাগামীকাল দিন ঠিক করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২ অক্টোবর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. অাশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করেন। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। পরে ইউনুছ অালী অাকন্দ জানান, অাজ কোর্ট রিটটি শুনানির জন্য মোশন করেছি। অাগামীকাল অাদালত শুনানির জন্য দিন ঠিক করেছেন। রিটে আইন মন্ত্রণালয় সচিব, মন্ত্রি পরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সাতজনকে বিবাদী করা হয়। সংসদ নির্বাচনের ৪২ দিন আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রুল জারিরও আবেদন করা হয়েছে। পাশাপাশি সে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ওপর নিষেধাজ্ঞার আদেশ দিতে আবেদন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App