×

জাতীয়

মাদারীপুর দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৮, ০২:৪৯ পিএম

মাদারীপুর দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩৫
মাদারীপুর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। শনিবার ভোরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে শহরের কুটির শিল্প ও আনন্দ মেলায় প্রবেশ করা নিয়ে বাগেরপাড় এলাকার অন্তর হাওলাদারের সঙ্গে হরিকুমারিয়া এলাকার রাসেদুল ইসলাম খোকন তালুকদারের হাতাহাতি হয়। এর জের ধরে শনিবার ভোরে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ও পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষের ১৫ পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বজরুল আলম মোল্লা জানান, এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে মাইকিং করে সকলকে সর্তক করে দেয় পুলিশ। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App